নিকলীতে মাদকে সেবনকারীদের গ্রেফতার ২, কারাদন্ড

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২১ পিএম
নিকলীতে মাদকে সেবনকারীদের গ্রেফতার ২, কারাদন্ড

কিশোরগঞ্জের নিকলী থানার সেকেন্ড অফিসার রুমান খানের নেতৃত্বে এসআই সাগর বিশ্বাস, এসআই জাকির হোসেনসহ গত সোমবার দিবাগত রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুইজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে। এরা হলেন, নিকলী সদর ইউনিয়নের মো: শাওন মিয়া (২০) ও মো: তানভীর মিয়া (১৮)। পরে আজ মঙ্গলবার সকালে নিকলী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট শামীম আরা আসামী দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে