শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৮ পিএম
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৭ সেপ্টেম্ব)  বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এসময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অনলাইন আসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণসহ শেরপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদসহ পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, জেলা রেফারি, সাবেক ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে শেরপুর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভা দলের খেলাটি নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। পুরুষের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আপনার জেলার সংবাদ পড়তে