বাজিতপুরে গোল্ডকাপ টুনার্মেন্ট ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৪ পিএম
বাজিতপুরে গোল্ডকাপ টুনার্মেন্ট ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের শতাধিক বছরের বিদ্যাপীঠ হাফেজ আ: রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আন্ত: শ্রেণি প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুনামেন্ট ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে আজ শনিবার দুপুুরে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়ন আমিরুল ইসলাম সুজন। স্থানীয় এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, শিক্ষার্থীরা হলো, জাতির মেরুদন্ড। তারা শিক্ষকদের নিকট থেকে সঠিক শিক্ষা পেয়ে কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার, কেউ বা প্রকৌশলী আবার কেউ বা বড় রাজনীতিবিদ হতেও পারে বলে অত্র অনুষ্ঠানে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে জাতীয় ভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এমপির রাজনৈতিক সচিব মো: নুরুল ইসলাম, এমপির এপিএস ওয়াসিমুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মস্তুফা আমিনুল হক, সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, নিকলী উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মাসুক মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।

আপনার জেলার সংবাদ পড়তে