মুজিবনগরের ঘাতক ট্রাক কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
মুজিবনগরের ঘাতক ট্রাক কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

মেহেরপুরের মুজিবনগরে ট্রাক চাপায় নাবিল হোসেন (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার মানিকনগরে এই ঘটনা ঘটে। নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে ও স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানিয়েছেন, নাবিল হোসেন বাইসাইকেল যোগে মাদ্রাসা যাওয়ার পথে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় সে ছিটকে রাস্তার ওপরে পড়লে ট্রাক এসে চাপা দেয় তাকে পরে স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক ও তার সহকারি পালিয়ে গেছে। নিহতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে