আশাশুনি ইউনিয়নে গণসংযোগে সোদকোনায় আবু মুছা তারিকুজ্জামান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ পিএম
আশাশুনি ইউনিয়নে গণসংযোগে সোদকোনায় আবু মুছা তারিকুজ্জামান

জনগণের কাছে যাওয়া, মানুষের কথা শোনা এবং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে একাত্ম হওয়ার প্রত্যয়ে মাসিক গণসংযোগ অভিযান অব্যাহত রেখেছেন আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আশাশুনি সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার (১৩ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়নের সোদকোনা মোড়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

সফর সঙ্গীদের সাথে নিয়ে চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। বিভিন্ন দোকানে, প্রতিষ্ঠানে ও জন সমাগমপূর্ণ স্থানে গিয়ে মানুষের সাথে কথা বলেন। তাদের সুবিধা-অসুবিধা, এলাকার সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনকল্যাণ ও এলাকার উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি জনগণের পাশে থেকে সাধ্যমত এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সম্পৃক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। মানুষের পাশে, মানুষের সাথে-জনকল্যাণের প্রত্যয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন এবং জন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, ওয়ার্ড এর কর্মী হারুনুর রশিদ, রাকিব প্রমুখ তার সাথে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে