হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ইউরিয়া সারের দাম ১৩৫০ টাকার পরিবর্তে ১৯০০ টাকা চাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এক লক্ষ টাকা জরিমানা করেছেন।
শায়েস্তাগঞ্জ বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান সুমন জানান, সারের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি চাওয়ায় শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী বিএডিসি সার ডিলার জননী ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ ফুল মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আক্তারুজ্জামান ।