সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৭ পিএম
সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
রাজশাহীর বাগমারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বাগমারা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ এবং সহকারী কমিশনার ( ভূমি) মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় স়ভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুর কুতুবুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, দপ্তর সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, কপিরাইট সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মাহবুবুর রহমান, মোবারক হোসেন, মামুন শাহ নাজিম হাসান, জিল্লুর রহমান দুখু, আলমগীর হোসেন, ফারুক আহমেদ, রুস্তম আলী প্রমুখ । সদ্য যোগদানকৃত বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বাগমারার উন্নয়ন তরান্বিত করতে সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে