বুধবার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে।উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বাধাইড় বিডি ০২৪৭ উদ্যোগে একদিনের গোল্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শিশুদের সার্বিক জীবন উন্নয়ন লক্ষ্যে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এতে শিশুদের সুরক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা উঠে আসে।
এই গোল টেবিলে শিক্ষা বাল্যবিবাহ ও মাদক নিয়ে উপস্থিত। এলাকার এলিট পারসন ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই গোল টেবিলে স্থানীয় আদিবাসীদের নেতৃবৃন্দ এবং স্থানীয় পলিটিকাল লিডাররা অংশগ্রহণ করে। আরো উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের সকল শ্রেণীর শিক্ষিত যুবক যুবতীরা। প্রকল্প পরিচালক রুবেল মুর্মুর উপস্থাপনায় এই গোলটেবিল আলোচনায়। এলাকার সমস্যা গুলো চিহ্নিত করা হয় এবং এলাকার সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোক-আলোচনা হয়।উপস্থিত আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গরা প্রতিনিয়ত এরকম আলোচনা ব্যবস্থা করার জন্য প্রকল্প পরিচালকের ম্যানেজার অনুরোধ করেন।