ভাইচ-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সাঁথিয়ার খাইরুল আবরার

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) :
| আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৫ পিএম | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৫ পিএম
ভাইচ-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সাঁথিয়ার খাইরুল আবরার

রাজশাহী কলেজের আরবী বিভাগ থেকে অনার্সে সর্বোচ্চ মেধাতালিকায় সুনাম অর্জন করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইচ-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন পাবনার সাঁথিয়ার কৃতি সন্তান এ এস এম খাইরুল আবরার।সে উপজেলার কালাইচাড়া গ্রামের এবং হাড়িয়া কাহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনিছুর রহমান ও হাফিজা খাতুন দম্পতির বড় সন্তান। 

গত ১৫সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট,সেগুন বাগিচা,ঢাকায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমীন,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইচ-চ্যান্সেলর প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ।

খাইরুল আবরার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ ও সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার এবং বায়েজীদ বোস্তামী,খালিদ সাইফুল্লাহ,আবু তালহা মামুন ও ইমরুল কায়েস এর ভাতিজা।তার চাচারা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।খাইরুল আবরার ভবিষ্যতে আরো  ভালো ফলাফলের জন্য এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।

আপনার জেলার সংবাদ পড়তে