শুক্রবার সকাল ১১টায় ভালুকায় নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম নামের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোজের ৩০ ঘন্টা পার হলেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুড়ী দল। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছে। বিকাল ৩টায় রির্পোট লিখা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
এলাকাবাসী জানায়,গত শুক্রবার উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে তানভীর ও তার বন্ধু একলাস সকাল ১১টায় বাড়ীর পাশে নেউড়া নদীর হুতারঘাট নামক স্থানে গোসল করতে যায়। তারা নদীতে সাঁতার কাটার সময় তানভীর হাবুডুবু শুরু করে। নদীতে প্রচন্ড স্রোত একলাস তানভীরকে উদ্ধার করার জন্য সাঁতরিয়ে তানভীকে ধরে নদীর তীরে আনার চেষ্টা করে। কিন্তু স্রোতে কারনে সে ধরে রাখতে পারেনি। একলাসের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে নদীতে খোঁজাখুজিঁ শুরু করে। খবর পেয়ে ওই দিন দুপুর ২টার দিকে ভালুকা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরী দল উদ্ধারের চেষ্টা চালায়। মধ্যরাত পর্যন উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার কাজ বন্ধ করে দেয়। আজ শনিরবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে। এ রির্পোট লিখা দুপুর ৩টা পর্যন্ত তানভিরকে উদ্ধার করা যায়নি।
তানভিরের পিতা তমিজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তানভির ও তার বন্ধু ইকলাস নদীতে গোসল করতে যায়। এলাকাবাসীর নিটক পানিতে ডুবে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আজ প্রায় দুই দিন হয়ে গেল আমার ছেলে কোন সন্ধান পাচ্ছিনা। মরে গেলে লাশটা আমাকে উদ্ধার করে দেওয়া হোক। আমি মৃত সন্তানের লাশ নিয়ে শান্তনা পেতাম। আমার এক ছেলে এক মেয়ে। একলাস কাতলামারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।