ভালুকায় জেল থেকে বেরিয়েই চাঁদাবাজি

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
ভালুকায় জেল থেকে বেরিয়েই চাঁদাবাজি

ভালুকায় চাঁদাবাজি কারনে গ্রেফতারের দুদিন পর জেল থেকে বেরিয়ে পুনরায় চাঁদাবাজির শুরু করেছে রবিউল নামের এক চাঁদাবাজ।  শনিবার দুপুরে ভালুকা উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড সিএনজি চালকদের নিকট থেকে জোরপুর্বক চাঁদা আদায় শুরু করে। এসময় সিএনপি চালকরা মহাসড়ক অবরোধ করে এবং চাঁদাবাজ রবিউলকে ধরে পুলিশে সোর্পদ করে।  

পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদাবাজির কারনে তাকে গ্রেফতার হয়। ওই দিনই জামিনে এসে পুনরায় চাঁদাবাজি শুরু করে।  শনিবার সকালে সিএনজি চালকদের কাছে জোরপুর্বক চাঁদা আদায় করার চেষ্টা করলে চালকরা মহাসড়ক অবরোধ করে তাকে ধরে পুলিশে সোর্পদ করে। চালকদের অভিযোগ মাস্টারবাড়ীর স্থানীয় বিএনপির নেতা সোহাগ ও কালাম চিশতীর ছত্রছায় সে চাঁদাবাজি করে থাকে। গ্রেফতারকৃত রবিউলের বাড়ী হালুয়াাঘাট উপজেলার ফকিরাপাড়া গ্রামে।

আপনার জেলার সংবাদ পড়তে