আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন গাইবান্ধার দলিল লেখকরা। সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে মুহুর্মুহু স্লোগানে ক্ষুব্ধতা প্রকাশ করেন তারা।

‎দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইমান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক। সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডলের পরিচালনায় অন্যান্য দলিল লেখকদের মধ্যে সিরাজুল ইসলাম মিথেন, আব্দুল করিম সরকার, আব্দুল কাফি, রাজু আহমেদ, রেজাউল করিম, মাসুদ সরকার, আমিনুল ইসলাম, মনছুর আলী প্রমুখ বক্ত্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে কাচারি বাজার চত্বরে এসে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করে।

আপনার জেলার সংবাদ পড়তে