স্থানীয় সরকার নির্বাচনে‌ যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব অপরিসীম: সেলিম রেজা

এফএনএস (তৌফিক হাসান; সুজানগর, পাবনা) | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৯ পিএম
স্থানীয় সরকার নির্বাচনে‌ যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব অপরিসীম: সেলিম রেজা

পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন আগামী বছর দেশে স্থানীয় (ইউপি) সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আসন্ন এই নির্বাচনে সৎ, যোগ্য এবং জনবান্ধব ব্যক্তিকে প্রার্থী নির্বাচন করতে হবে। কেননা দেশের বেশিরভাগ উন্নয়ন কাজ বাস্তবায়িত হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে।‌ শুধু তাই নয়, স্থানীয় সরকারই কেন্দ্রীয় সরকারের মূল ভিত্তি। সুতরাং দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় সরকার নির্বাচনে‌ যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাচেদ।‌ সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে