যশোরের অভয়নগরে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোদলা ক্লাস্টারের অবসরপ্রাপ্ত ১০ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোদলা ক্লাস্টারের শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কোদলা ক্লাস্টার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান।
শিক্ষক শিশির কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জেসমিনারা, সহকারী শিক্ষক লাভলু হোসেন, বিদায় সংবর্ধনা পাওয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্র বিশ্বাস, আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি রাণী হোড়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক নাজমা খানম, কামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা জাহান, পুড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব রায়, শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তা চক্রবর্তী, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সহকারী শিক্ষক আবুল কাশেম ও ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শাহাজাদি খাতুন। এছাড়া বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষক পম্পা সাহা।