আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

শুক্রবার দিবাগত রাতে আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর খালেক শেখের ছেলে সাইফুল ইসলাম (সিসি-২৫৭/২৫), ইসাহাক সরদারের ছেলে রুহুল কুদ্দুস (সিসি-৬১১/২৫), ফজোর আলী মোড়লের ছেলে রবিউল ইসলাম (সিসি-২৫৩/২৫), মুনছুর গাজীর ছেলে আব্দুর রহমান (সিসি-৬০৯/২৫), রহমাত কারিকরের ছেলে আসাদুল কারিকর (সিসি-৬১৩/২৫) এবং সুরমান সরদারের ছেলে লিয়াকত আলী সরদার (সিসি-৬১২/২৫) কে গ্রেফতার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে