আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আ’মীলীগের ২ নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৯ পিএম
আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আ’মীলীগের ২ নেতা গ্রেফতার

 আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাদাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ এবং উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম জমির উদ্দিন গাজী।

থানা সুত্রে জানাযায়, আশাশুনি থানার মামলা নং-২২/১০৯ (২১ জুন’২৬) এর তদন্তে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সোমবার দিবাগত গভীর রাতে দীপঙ্কর সরকার দীপকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়ি এবং এসএম জমির উদ্দিন গাজীকে দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে