উত্তাল সাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা, সাগরে ভাসছে ১৮ জেলে

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
উত্তাল সাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা, সাগরে ভাসছে ১৮ জেলে

বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী,  কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, উত্তাল গভীর সাগর। এর মধ্যেই ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে রাঙ্গাবালীর একটি মাছ ধরার ট্রলার। তবে রাতেই ট্রলারে থাকা ৯ মাঝিমাল্লাই উদ্ধার হয়েছেন অপর একটি ট্রলারের মাধ্যমে। রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে মাঝারি বৃস্টি হচ্ছে। গভীর সাগরও রয়েছে উত্তাল।

এর আগেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে ট্রলারে থাকা মাঝে মরলেও ডলার উদ্ধার হয়েছে অন্যদিকে  সোনারচর সংলগ্ন সাগরে ইঞ্জিন বিকল হয়ে শনিবার থেকে আটকা পড়ে আছেন ১৮ জেলে। ট্রলারটি সোনারচর সংলগ্ন মোহনা থেকে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থান করছে।

উত্তাল সাগরের কারণে আশপাশের ট্রলারগুলোও তাঁদের উদ্ধারে এগিয়ে আসতে পারছে না বলে জানিয়েছেন স্বজনরা। বিষয়টি উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশকে জানানো হয়েছে। রাঙ্গাবালী কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছাতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে। সেখানে যাওয়ার মতো উপযুক্ত নৌযান, জনবল ও উদ্ধার সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাঙ্গাবালী নৌ পুলিশ জানিয়েছে, সাগরে থাকা অন্য জেলেদের মাধ্যমে আটকা পড়া ১৮ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো মৎস্য বন্দর আলীপুর মহিপুর সহ বিভিন্ন চ্যানেলে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে