নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়নে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটার এইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ধামইরহাট ইউপি’র হলরুমে ধামইরহাট ও উমার ইউনিয়ন পরিষদের সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের ব্যবস্থাপক মো. পজিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (ওডজগ), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (ঝডগ), এবং ওডজগ ও ঝডগ পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ধামইরহাট পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডলসহ আলমপুর ইউনিয়ন ও আড়ানগর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিগণ ও ইএসডিও-এর প্রতিনিধিগণ আলোচনায় অংশ গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে ইউনিয়নের পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সমস্যা চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে একটি কর্মপরিকল্পনা করেন।#