ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার এলাকায় এ ক্ষমতাসীন দলের কর্মীরা এই ঘটনা ঘটায় বলে তারা দাবি করেন। এতে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হয়েছে এবং চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে (আজ)বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মিরা। মিছিল শেষে শহরের চৌরাস্তা মড়ে শৈলকূপা উপজেলা জামাতের আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সুরাহ কর্ম পরিষদের সদস্য মাওলানা রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন উপজেলা জামাতের সাংগঠনিক সম্পাদক জুলকারনাইন সহ প্রমুখ। সমাবেশে বক্তারা বুধবারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, গণসংযোগ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।