লক্ষ্ণীছড়িতে

মধু পূর্ণিমা মহতি পুণ্যানুষ্ঠান পরিদর্শন করেন জোন কমান্ডার

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম
মধু পূর্ণিমা মহতি পুণ্যানুষ্ঠান পরিদর্শন করেন জোন কমান্ডার

লক্ষ্ণীছড়ি উপজেলায় শিলাছড়ি পাড়ায় শুভ মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহতি পুণ্যানুষ্ঠান পরিদর্শন করেন লক্ষ্ণীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি। ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ধর্মীয় কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারী স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন জোন কমান্ডার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় জোন কমান্ডার ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জোন কমান্ডার আয়োজকদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং শুভেচ্ছাস্বরূপ স্যুেভনির উপহার দেন। স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ জোন কমান্ডারের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সন্তোষ প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে