বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট (ধর্ম মন্ত্রণালয়) কতৃক আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঘটক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকন্ঠ ঘটক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও যুগ্ম-সচিব বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সঞ্জয় কুমার গুপ্ত। বক্তাব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত সাহা।
বক্তরা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত, গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার কথা বলা হয়। ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সাংবাদিক এসএম ওমর আলী সানি, ফারুক আকন, আশরাফ উদ্দিন ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা ইসকন মন্দিরের সভাপতি সুকুমার মজুমদার, স্বর্ণকার দিলীপ কর্মকার, অনিমেষ হালদার, খোকন চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।