ডেঙ্গুতে ৫৬ জন

কুলিয়ারচরে শিয়াল কুকুরে কামড়ে আক্রান্ত ৩০৭ জন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১১ পিএম
কুলিয়ারচরে শিয়াল কুকুরে কামড়ে আক্রান্ত ৩০৭ জন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শিয়াল, কুকুর, বিড়ালের কামড়ে দ্বিগুণের বেশী মানুষ আক্রান্ত  হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার হাজপাতাল সূত্রের তথ্য অনুযায়ী গত ৯ মাসে বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩০৭ জন ও একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। সেপ্টেম্ভর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬জন। শুধু গত শনিবার ৬ জন ডেঙ্গু সংনাক্ত করা হয়েছে । কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন ১৪ জন।  স্থানীয়দের ভাষ্য মতে কুলিয়ারচরে বিভিন্ন এলাকায় শেয়াল ও কুকুরে বিচরন ও বেড়েছে। স্থানীয়রা বলেন বেওয়ারিশ প্রাণীর বিচারণ ভাড়ার কারণে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা বর্তমানে খুব শঙ্খার মধ্যে আছেন কুলিয়ারচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেন ইদানিং অনেকে শখ করে বিড়াল পালন করছেন পোষা বিড়ালকে শখ করে পালন করা উচিত নয়। কারণ বিড়ালের পায়ের নখ ও দাতের মধ্যে বিশাক্ত পয়জন থাকার কারণে কঠিন ধরনের রোগের সম্ভবনা রয়েছে বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে