সৈয়দপুরে মাদকবিরোধী কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১২ পিএম
সৈয়দপুরে মাদকবিরোধী কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর বাঁশবাড়ি যুগান্তর ক্রিকেট ক্লাব ও এলাকার যুবসমাজের উদ্যোগে বাঁশবাড়ি মসজিদ এসপিজিআরসি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দপুর মাদক নির্মূল কমিটির আহ্বায়ক,সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু। এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বুলবুল, আসমা মনি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় ১৪ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদকসেবীদের পুনর্বাসন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে এলাকার যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে