বাগেরহাটে প২১ লক্ষ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ, কারাদন্ড ও জরিমানা

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম
বাগেরহাটে প২১ লক্ষ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ, কারাদন্ড ও জরিমানা

বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে  উপজেলা পরিষদ মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজে আইনী ভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এ সব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খাদিজা আক্তার  এ আদেশ দেন। সিলিন্ডারগুলোর আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সিলিন্ডারগুলো চিতলমারী থানার অভ্যন্তরে রাখা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খাদিজা আক্তার।

তিনি বলেন, লাইসেন্সের শর্ত অনুযায়ী মের্সাস রোহা এন্টারপ্রাইজের মালিক মোঃ রিয়াদ মুন্সি ৪০ টি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু তিনি ২ হাজার ৪২ টি গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছেন। যার মধ্যে ১৭৪ টি পূর্ণ সিলিন্ডার এবং ১ হাজার ৮৬৮ টি খালি। এতো মজুদ সিলিন্ডার রাখার সঠিক ব্যাখ্য তিনি  দিতে পারেননি। তাছাড়া জব্দকৃত অনেক সিলিন্ডারের ২০২২ ও ২০২৪ সালে মেয়াদ শেষ হয়েছে। এ গুলো সরাসরি কোম্পানী থেকে আনার কথা। কিন্তু ওনারা বাইরে থেকে রিফিল করান। যার কারণে অতিরিক্ত মজুদ রাখা ও বেআইনী কাজ করার জন্য আমরা পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছি। তাছাড়া ৪০টি সিলিন্ডার বাদে বাকি সিলিন্ডার গুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দকৃত সিলিন্ডার গুলো থানায় রাখা হয়েছে।প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।