দৌলতপুর সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদকসহ আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
দৌলতপুর সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদকসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি। এ সময় একজন মাদক কারবারিকে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ আটক করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা পুকুরপাড় নামক স্থানে কাজিপুর বিওপির একটি চৌকস বিজিবি টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (আটত্রিশ হাজার) টাকা।

একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল নামক স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২,৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য (আট লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত পঁয়তাল্লিশ) টাকা। পরবর্তীতে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর বুধবার 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডাক্তার মোড় নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সনি (২৫),  মহিষকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া-কে ৮ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য (সত্তর হাজার আটাশ) টাকা। উল্লিখিত পৃথক অভিযানে সর্বমোট (নয় লক্ষ একান্ন হাজার দুইশত একাত্তর) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে