"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ ”প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবাণুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। আরো উপস্থিত ছিলেন ২ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন থেকে আসা প্রবীণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা।
প্রধান অতিথি শিব শংকর বসাক বলেন, প্রবীণরা সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ।আমাদের মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যাই, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।তাদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে নিরাপদ,স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।