কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যানার সহ রেলি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে দৌলতপুর উপজেলা পরিষদের মিলনায়তনে দিবস টির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোঃকামালহোসেন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মোঃরেজাইল করিম, মোঃ,আতাউর রহমান,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী,শিক্ষক আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃবিল্লাল উদ্দিন, মোঃবাবুল হোসেন। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।