ভালুকায় গ্যাস সিলিন্ডারের সংকট, ২৩ শত টকা দিলে বাসায় দিয়ে যায়

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩৪ পিএম
ভালুকায় গ্যাস সিলিন্ডারের সংকট, ২৩ শত টকা দিলে বাসায় দিয়ে যায়

৪ অক্টোবর মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার আটশত ষাইত্রিশ টাকা নির্ধারণ করা করেছে সরকার। কিন্তু ভালুকা উপজেলার বিভিন্ন বাজারগুলোতে অথাৎ গ্রাম পর্যায়ে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ শত টাকা।

সরে জমিনে ঘোরে জানাযায় উপজেলা সদরের কিছু সিলিন্ডার পাওয়া গেলেও গ্রাম পর্যায়ে কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বেশী দামে বিক্রির আশায় গ্যাস সিলিন্ডার দোকানে থাকার সত্তেও ভোক্তাদেরকে নাই বলে জানিয়ে দেয়। আবার ২৩ শত টাকা দিলে গোপনে বাসা,বাড়ীতে পৌছে দেয়া আভিযোগ উঠেছে।

ক্ষোভ প্রকাশ করে গোয়ারী গ্রামের চায়ের দোকনদার আছমত আলী ও সিলিন্ডার ব্যবহারকারী কয়েকটি পরিবার জানান,গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮ শত ৩৭ টাকা নির্ধারণ করে দিলেও তাদের গুনতে হচ্ছে ২২ শত থেকে ২৩ টাকা পর্যন্ত। তাই দোকান দুই দিন বন্ধ রেখে ছিলাম। পরে ২০ হাজার ৫০ টাকা দিয়ে সিলিন্ডার কিনে আবার দোকান চালু করেছি। 

একই গ্রামের আব্দুস ছালাম জানান, তিনি ডিলারদের কাছ থেকে কিনে বিক্রি করেন। অনেক সময় ডিলাররা সিলিন্ডার দোকানে রেখে কৃত্রিম সংকট তৈরী করেন। ফলে ভোক্তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন।

সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসেন জানান,কৃত্রিম সংকট তৈরি করা বা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে