পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। (৬ অক্টোবর) মঙ্গলবার রাতে ঐ বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ও অফিস কক্ষের দরজা খুলে চোরেরা ভেতরে প্রবেশ করে। এ সময় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা, মনিটর, ফ্যান, ল্যাপটপ, সাউন্ড সিস্টেমসহ মূল্যবান বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
জানা গেছে, ৭ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে প্রধান ফটক ও অফিস কক্ষের দরজা খোলা দেখতে পায়। বিষয়টি তারা তাৎক্ষণিক বিদ্যালয়ের শিক্ষকদের ফোন করে জানায়। পরে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিস কক্ষে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হোন।জানাযায়, চোরেরা বিদ্যালয়ের বাইরে থাকা একটি সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। পরে অফিস কক্ষে ঢ়ুকে আলমারিতে রাখা একটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার মনিটর, দুটি ফ্যান, সাউন্ড সিস্টেমের বক্স, প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে ধারণা করেন। চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান জানান, এ ঘটনায় আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।