নাটোরের লালপুরে ‘ঈযধসবঃ’ অ্যাপ ব্যবহার করে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ করে পরবর্তীতে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৬) রাত পৌনে ২টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের উধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃকরা হলেন- উধনপাড়া গ্রামের মোঃ মাহমুদুন নবীর ছেলে মোঃ নাদিম মাহমুদ (২৩), মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ স্বধীন আলী (২৪)।
থানা সূত্রে জানায়, লালপুর থানার এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উধনপাড়া এলাকায় নাদিম মাহমুদের টিনশেড ভবনের উত্তরমুখী একটি কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা নাদিম মাহমুদ ও স্বধীন আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ‘ঈযধসবঃ’ অ্যাপ ব্যবহার করে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতেন। পরে এসব ভিডিও সংশ্লিষ্ট নারীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোনসহ মোট ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান , জব্দ করা মোবাইল ফোনগুলোতে থাকা তথ্য ও ভিডিওসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হয়।