স্বাভাবিক জীবনে ফেরার অনন্য উদ্যোগ

চাঁদপুরে দুই সাজাপ্রাপ্ত ব্যক্তির মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:১৬ পিএম
চাঁদপুরে দুই সাজাপ্রাপ্ত ব্যক্তির মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ

অপরাধমূলক পথ ছেড়ে অপরাধীদের স্বাভাবিক ও সম্মানিত জীবনে ফিরিয়ে আনার সামাজিক অঙ্গীকার নিয়ে চাঁদপুরে দুইজনের মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন 'চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র আয়োজনে এ আত্মকর্মসংস্থানমূলক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর)  সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপরাধীদের হাতে ভ্যানের চাবি তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপকারভোগীরা হলেন- মো. ফারুক গাজী, পিতা. আশ্বাদ খান, গ্রাম. খুরুমখালী, পাইকপাড়া দক্ষিণ ইউপি, ফরিদগঞ্জ, চাঁদপুর। মো. রুবেল খান, পিতা: কাসিম খান, গ্রাম: শিলন্দীয়া, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর, চাঁদপুর। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, "অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয়, বরং তাকে আলোর পথে ফিরিয়ে আনাই মুখ্য বিষয়।" ভ্যান পাওয়ার পর উপকারভোগী দুজনই অপরাধমূলক পথ ত্যাগ করে সৎ উপার্জনের মাধ্যমে সুন্দর জীবন গড়ার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা,  মো: নজরুল ইসলাম, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক  আশিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রবেশন অফিসার অ্যাড. আলম খান মঞ্জুর, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আব্দুস সামাদ খান চাঁদপুরে দুইজন অপরাধীকে পুনর্বাসনে মোটরচালিত ভ্যান বিতরণ করছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে