লাল শিমুলে রাঙুক মেঘনার চর, চাঁদপুরে ‘শিমুল-পলাশ কানন’ এর উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:২৩ পিএম
লাল শিমুলে রাঙুক মেঘনার চর, চাঁদপুরে ‘শিমুল-পলাশ কানন’ এর উদ্বোধন

"লাল শিমুলে রাঙুক প্রকৃতি, প্রাণে জাগুক বাংলার স্মৃতি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরে গড়ে উঠেছে এক নতুন সবুজের সমারোহ। গত ৯ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর চরের ঈদগাহ ফেরিঘাট এলাকায় বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘শিমুল-পলাশ কানন’। চাঁদপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগটি গ্রহণ করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম এন জামিউল হিকমা, উপজেলা  প্রকৌশলী রিফাত আমিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিল্পীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নদীর অববাহিকায় এ ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে চরের ভাঙন রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা  উপজেলা প্রকৌশলী রিফাত আমিন

আপনার জেলার সংবাদ পড়তে