মানবিক ও নিরাপদ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য

ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০২:১৯ পিএম
ডেঙ্গু প্রতিরোধে  সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া বলেছেন মানবিক ও নিরাপদ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নিষ্ঠুর সমাজ থেকে বের হয়ে নিরাপদ সমাজে যেতে হবে, সেই ক্ষেত্রে সবার জোরালো ভূমিকা থাকতে  হবে।  গত ১২ সেপ্টেম্বর সেপ্টেম্বর প্রধান মন্ত্রী তিনমাস ব্যাপী সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন । বর্তমানে সকলের  প্রচেষ্টায ডেঙ্গু প্রকোপ কমে এসেছে। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখেন। কারন তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। তারা সমাজের আলো, সেই আলো প্রজ্জ্বলের মাধ্যমে আমরা দেশ তথা পৃথিবীতে আলো ছড়াবো। তিনি গতকাল শনিবার সকল সাড়ে  ১১টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে, হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র্যালীর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল উপজেলায় ১৫টি হট স্পটে কর্মসূচি শুরু করা হয়েছে। 

তিনি আরো বলেন প্রধান মন্ত্রীর ক্রেস   কর্মসূচির কারনে ডেঙ্গু প্রতিরোধে সফলতা এসেছে। এই কর্মসূচির  সফলতা আনায়ন একার পক্ষে সম্ভব নয়। সফলতার জন্য সকলকে কাজ করতে হবে। তাছাড়া মাত্র একদিন ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজ করলে হবে না। কাজের ধাবাহিকতা বজায় রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতা মুলক কর্মসূচি তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেঃ  শরিফ উদ্দিন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের,  পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল আবসার পৌরসভার সহকারী  প্রকৌশলী সালমা আকতার, বিএনপি নেতা যথাক্রমে নূর মোহাম্মদ, জাকের  হোসেন, অহিদুল আলম, তুকিবুল হাসান চৌধুরী তকি, আবদুল মান্নান দৌলত। প্রখূখ। জেলা প্রশাসক বিভিন্ন পূজা মন্ডপের প্রস্ততি পরিদর্শন করেন। এই সময় উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে