মেলান্দহে ফেমিলি কার্ড অবহিত করণ সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ পিএম
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিত করণ সভা

জামালপুরের মেলান্দহে ফেমিলি কার্ড কার্যক্রম অবহিত করণ শীর্ষক আলোচনা সভা ১২ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। 

ইউএনও জিন্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-ফেমিলি কার্ড বিতরণ কমিটির সদস্য সচিব-সমাজসেবা অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, শ্যামপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা শামসুল হক এবং বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা-কার্ড বিতরণ সদস্য ফরিদা আক্তার পুশি প্রমুখ। 

সভায় ফেমিলি বিতরণে কোন ধরণের অনৈতিক সুবিধা বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় তথ্য সংগ্রহের উপর গুরুত্বারোপ করা হয়। সবশেষে ফেমিলি কার্ড সুবিধাভোগিদের সুবিধা-অসুবিধা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর আদান-প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে