কুমিল্লায় মহাসড়কের পাশ দিয়ে ভোরে প্রাত ভ্রমন করার লক্ষ্যে হাটছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম মহাসড়কের এক পাশে দিয়ে ভোরে প্রাত ভ্রমন করার লক্ষ্যে হাটছিলেন। ফজর নামাজ পড়ে সকাল ভোরে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের নিকট আসছিল। মহাসড়কের হাটার সময় হটাৎ অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে ফেলে চলে যায়। প্রায় এক ঘন্টা পর অন্য পথচারীরা দুইজনকে পরে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। পরে তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে স্বামী ও স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাউদকান্দি হাইওয়ে থানা ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী মৃত্যু হয়েছে বিষয়টি আমি জানতে পেরেছি। দেখি মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি সনাক্ত করতে পারি কি না।