মেলান্দহে দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:১১ পিএম
মেলান্দহে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুরের মেলান্দহে ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বেলা ১১টায় র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা। উপজেলা প্রশাসন ও দুর্যোগ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসান হাবিব, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নজরুল ইসলাম, ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তানভির হাসান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, মানবজমিনের সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা এবং সাবেক ছাত্রদলের সভাপতি সাংবাদিক আজম খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে