আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচাসভা অনুষ্ঠিত হয়েছে। ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গরি এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় আলোচাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল আনোয়ার প্রমুখ।