শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীন সফরে বেইজিং পৌঁছেছেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টার ফ্লাইটে তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
চীনের রাজধানী বেইজিংয়ের দাশিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান তিয়ানজিন কলেজ অব কমার্সের পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি অধ্যাপক ইউ লি। সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে দুই দেশের শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।