লোহাগড়ায়

অগ্নিকাণ্ডে বসতভিটা ভমিভূত ভ্যানচালককে সহায়তা দিলেন ইউএনও

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২৯ এএম
অগ্নিকাণ্ডে বসতভিটা ভমিভূত ভ্যানচালককে সহায়তা দিলেন ইউএনও

নড়াইলের লোহাগড়ায়  অগ্নিকাণ্ডে  বসতভিটা ভমিভূত  ভ্যানচালক আব্দুর রহমান কে টেউটিন ও খাদ্য সহায়তা দিয়েছে লোহাগড়া উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ডেকে অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ভ্যান চালক ইতনা গ্রামের কেয়াম উদ্দিন এর ছেলে আব্দুর রহমান কে নতুন ঘর নির্মাণের জন্য  ঢেউটিন ও  খাদ্য সহায়তা) হিসেবে চাউল সহ নিত্যপণ্য প্রদান করেন।

উল্লেখ্য,  নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মধ্য পশ্চিমপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মোঃ আব্দুর রহমান নামের ওই দরিদ্র ভ্যানচালকের বসতভিটা সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত  হয়ে যায়। লোহাগড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই  আকস্মিক এই দুর্ঘটনা)য় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। 

পরবর্তীতে ভ্যানচালকের পরিবারের অসহায়ত্বের খবর পেয়ে লো)হাগড়া উপজেলা নির্বাহী  অফিসার এস,এম মুস্তাফিজুর রহমান ভ্যান চালককে ঢেউটিন ও খাদ্য সহায়তা দেন। এসময়  লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, লোহাগড়া প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সচিব শিমুল হাসান সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে