কয়রায় জেজেএস এর জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাডভোকেসি সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০১:৪৫ পিএম
কয়রায় জেজেএস এর জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাডভোকেসি সভা

কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাক্টরদের সাথে এ্যাডভোকেসি ও সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেজেএসের এসসিভিএল প্রকল্পের আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করেন জার্মান কর্পোরেশন এবং কেএনএইচ।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও  জেজেএসের এ্যাডভোকেসি অফিসার মো: আব্দুল্লাহ আল হুসাইনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য আবু হাসান, শেখ সোহরাব হোসেন, আবুল কালাম শেখ, জেজেএসের এসসিভিএল প্রকল্পের ব্যবস্থাপক নব কুমার সাহা, ক্লাইমেট চেঞ্জ এডুকেটর মোঃ নাসির মাহমুদ, সিপিপি সদস্য সেলিম হোসেন, শিক্ষার্থী মনিরা সুলতানা রুপা, তাসিম রহমান, লামিয়া ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগজনিত ঝুঁকিতে  থাকা শিশুদের প্রধান সমস্যা তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলা জলবায়ু  শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে