প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশাকে সামনে রেখে জেলা পর্যায়ে সরকারি বিভাগসমূহের সাথে অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ওহপষঁংরাব ঈড়সসঁহরঃু জবংরষরবহপব ঃড় উরংধংঃবৎ ধহফ ঈষরসধঃব ঠঁষহবৎধনরষরঃরবং (ওঈজউঈঠ-ওওও) চৎড়লবপঃ এর উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সঙ্গে “প্রান্তিকজনের কণ্ঠস্বর: সফলতা, সমস্যা ও প্রত্যাশার গল্প”শীর্ষক সভার মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের আওতায় সহায়তা পাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, বিশেষ করে জীবিকা উন্নয়ন দলের সদস্যদের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর সামনে তুলে ধরা এবং মাঠ পর্যায়ের জনগোষ্ঠী ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী করা এবং দপ্তরসমুহের বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সরকারি বরাদ্দ বৃদ্ধি করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক (ভারপ্রাট্ত) কৃষিবিদ ইকবাল আহমেদের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এফ এম মান্নান কবির, জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সাতক্ষীরা সদর মোঃ শফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা (আশাশুনি) ও আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী (হিউম্যানিটারিয়ান) মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এসএম মনোয়ার হোসেন, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের জীবিকা উন্নয়ন দলের সদস্য ও উপকারভোগীগণ।
সভায় প্রকল্পের সহায়তাপ্রাপ্ত জীবিকা উন্নয়ন দলের সদস্যরা তাদের জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরেন। তারা কীভাবে প্রকল্পের সহায়তার মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, কী ধরনের সফলতা অর্জন করেছেন এবং মাঠ পর্যায়ে এখনও কী কী সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন-তা তুলে ধরেন এবং তাদের ভবিষ্যৎ প্রত্যাশা, প্রয়োজনীয় সরকারি সেবা, প্রযুক্তিগত সহায়তা এবং জীবিকা আরও টেকসই করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রত্যাশাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। সভায় বক্তারা ইএসডিও ও মুসলিম এইডের উদ্যোগের প্রশংসা করেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার, ওঈজউঈঠ-ওওও প্রকল্প ইএসডিও, আশাশুনি মোঃ শামসুল হক মৃধা। সভায় বিভিন্ন পর্যায়ের মোট ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।