ফুলবাড়ীতে শান্তিময় উপজেলা গড়ার বাহক হতে চান নবাগত ইউএনও

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:৪৪ পিএম
ফুলবাড়ীতে শান্তিময় উপজেলা গড়ার বাহক হতে চান নবাগত ইউএনও

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নবাগত ইউএনও মোঃ জাহিদ হাসান যোগদান করেছেন। বুধবার (১৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিক যোগদান করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবার) থেকে তিনি তার দপ্তরে পূর্ণাঙ্গভাবে দাপ্তরিক কাজ শুরু করেছেন। পূর্বের ইউএনও দিলারা আকতার ফুলবাড়ী থেকে পদায়ন পেয়ে তার বাড়ির কাছের চট্রগ্রাম বিভাগে যান। ইউএনও দিলারা আকতার বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা ত্যাগ করে চট্রগ্রামের উদ্দেশ্যে রহনা হয়েছেন।

জানা গেছে, নওগাঁ জেলায় জন্ম নেয়া মোঃ জাহিদ হাসান ফুলবাড়ী উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের আগে নাটোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পদায়ন পেয়ে তিনি বুধবার (১৪ অক্টোবর) ফুলবাড়ী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। নবাগত ইউএনও মোঃ জাহিদ হাসান জানান, তিনি ফুলবাড়ী উপজেলাকে একটি শান্তিময় উপজেলা গড়ার বাহক হতে চান। ফুলবাড়ী উপজেলাবাসী যাতে শান্তিতে ঘুমাতে পারেন, নিরাপত্তায় চলতে পারেন সেই পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে