খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের কয়রা উপজেলার সকল প্রকল্পের বরাদ্ধপ্রাপ্ত চিঠি হস্তান্তর ও শারদীয় দুর্গোৎসবের অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুদানের অর্থ বিতরণ করা হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ ও ৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, জিএম মাওলা বকস, শেখ হারুন অর রশিদ, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, আঃ সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, এস এম আঃ রহিম, হাবিবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, মহররম হোসেন, রওশন মোল্যা কামরুল ইসলাম, আইয়ুব আলী, জামাল ফারুক জাফরিন, ফয়জুল করিম খোকন, ডাঃ নুর ইসলাম খোকন, যুবদল নেতা মোতাসিম বিল্যাল, ইছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন, ইমরান হোসেন প্রমুখ। আলোচনা শেষে অনুদানের চেক বিতরণ করা হয়। কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দুর্গামন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।