সেনবাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম
সেনবাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের (বর্তমানে ১০নং ইয়ারপুর ইউনিয়ন) ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ইয়ারপুর ইউনিয়নের হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস এবং ১০নং ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।

কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহিন উদ্দিন মহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ ফারুক বাবুল, সদস্যসচিব শহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু ও মির্জা মোস্তফা,বাহার উল্লাহ বাহার,  কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান এবং সদস্যসচিব জহিরুল ইসলাম জহির এবং নবগঠিত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সকল সদসগণ সহ এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কর্মসূচির সম্ভাব্য উপকারভোগী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে