মুলাদীতে বসত ঘরের সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম
মুলাদীতে বসত ঘরের সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

বরিশালের মুলাদীতে বসত ঘরের অন্ধকারে সাপের কামড়ে মাহমুদা আক্তার কলি (১৯) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃধা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদা আক্তার কলি ওই গ্রামের মোজাম্মেল হক মৃধার মেয়ে। তিনি ২০২৫ সালে উপজেলার চরকালেখান আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বর্তমানে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ঘরের ভেতর অন্ধকার থাকায় কেউ সেখানে থাকা সাপটি দেখতে পাননি। এ অবস্থাতেই কলিকে বিষধর সাপে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, বিষধর সাপের কামড়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে