রংপুর মহানগরীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) মনোজ কুমার। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি রংপুর মহানগরীর মাহিগঞ্জ-’ রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম, পরেশ নাথ মন্দির এবং নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজা উদযাপনের প্র-‘তি ও নিরাপত্তা পরি-ি’তি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় উপ-ি’ত ছিলেন শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬ রংপুর জেলা ও মহানগরীর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, যুগ্ম আহ্বায়ক বিকাশ দাস, শ্রী সুনীল রায় ও শ্রী উৎপল ভৌমিক, সদস্য সচিব শ্রী বিপ্লব রায়, সদস্য শুভরঞ্জন দেব বাবলু, অরূপ দত্ত, খোকন সরকার ও রবি সোমানিসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।