দুর্গাপুরে সাংবদিক আলিফ হত্যা মামলার আসামী ১দিনের রিমান্ড মঞ্জুর

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৯ পিএম
দুর্গাপুরে সাংবদিক আলিফ হত্যা মামলার আসামী ১দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামী সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব(২৮)পুলিশ ৭দিনের রিমান্ড চাইলেও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার(১৯অক্টোবর)দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের ম্যাজিস্ট্রেট নূরুল আমিন ভুইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী এস.আই আসাদুল ইসলাম।তিনি জানান গত রবিবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদনসহ আসামীকে আদালতে সোপর্দ করা হলে সোমবার শুনানী শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেণ। এর আগে গত বৃহস্পতিবার(১৫অক্টোবর)সন্ধা সারে সাতটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শশুরালয়ের পাশে রবিন সাংমার দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান ফকির আলিফ নিহত হন।শুক্রবার রাতে রিহত সাংবাদিকের আদিবাসী স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেণ। এর প্রেক্ষিতে শরিবার(১৭ অক্টোবর)দিবাগত রাত পৌনে বারটার দিকে পৌরশহরের অনামিকা সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে,অপূর্ব ২০২৫ সালের ৯ জানুয়ারী ছটিতে আসা পুলিশের উপপরিদর্শক(এস.আই)শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ঐ মালায় ১৩ জানুয়ারী তাকে গ্রেফতার করা হয়েছিল।পরে জামিনে থাকাবস্থায় এই মামলায় গ্রেফতার হল। নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ আইপি টিভি চ্যানেল রুপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি ছিলেন।পাশাপাশি তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফসেবুক পেজ পরিচালনা করতেন।

আপনার জেলার সংবাদ পড়তে