শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার চাটমোহরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চাটমোহর পৌরসভার মেয়র পদপ্রার্থী,বিএনপি নেতা,ক্রীড়াবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবদুস সালাম সরকার।পরিদর্শনকালে তিনি পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি,পূজার আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে হবে। এ সময় চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো.মোখলেছুর রহমান বিদ্যুৎ,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের চাটমোহর পৌর শাখার সভাপতি মো.নূরুল ইসলাম মাস্টার,বালুচর ছোটশালিখা সামাজের সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম সরকার,তাঁতীদলের চাটমোহর পৌর শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মো. আঃ কুদ্দুস সরকার,সহ-সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।