পোরশায় নদিতে রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৫:১৪ পিএম
পোরশায় নদিতে রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

নওগাঁর পোরশায় পূনর্ভবা নদিতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর বক্তের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাগেছে, পূনর্ভবা নদিতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিম (২৫)-এর বাকবিতন্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় লোহা দিয়ে তৈরী হাম্বল দিয়ে সজোরে আঘাত করে। এতে সেলিম রেজা ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়ে নদির পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে