পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর তহবিল হতে সনাতন ধর্মাবলম্বী ১০০ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই শাড়ী গুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় এর সভাপতিত্বে শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আটোয়ারী উপজলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এর প্রতিনিধি ব্যারিস্টার তুষার কান্তি রায়, সংরক্ষিত ৪৭ আসনের মহিলা এমপির প্রতিনিধি মোঃ বজলুর রহমান,
বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম, , উপজেলা যুব দলের যুগ্ব আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা, স্থানীয় সংবাদ কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বী মা বোনেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর তহবিল হতে এই সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের সহায়তা দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপস্থিত সনাতনী সুবিধাভোগী নারীরা।